সোনাগাজী প্রতিনিধি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:২৭ পিএম

অনলাইন সংস্করণ

সোনাগাজীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ছবি; সংগৃহিত

সোনাগাজীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস 
 উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
মঙ্গলবার সকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক ব্যুরো আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম তাহেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারজান হোসাইন। 
বক্তব্য রাখেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মদ, সোনাগাজী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসাইন প্রমূখ।

বাংলাধারা/রবিউল হাসান রবি

মন্তব্য করুন