সোনাগাজী প্রতিনিধি

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:০২ পিএম

অনলাইন সংস্করণ

সোনাগাজীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি; সংগৃহিত

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভা চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টের শহীদ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা আল হোসাইন রুমেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা ইকবাল হোসেন প্রমুখ।

 বাংলাধারা/রবিউল হাসান রবি
 

মন্তব্য করুন