প্রকাশিত: ২৩ ঘন্টা আগে, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
সোনাগাজীতে গার্ডিয়ানের পক্ষ থেকে মরহুম অমৃত লাল দাসের পরিবারের কাছে মৃত্যু দাবি বাবদ ৪ লাখ ৪৫ হাজার ২২৬ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।জানা যায়, মরহুম অমৃত লাল দাস গার্ডিয়ানের সঙ্গে ১২ বছর মেয়াদি একটি চুক্তি করেছিলেন। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে তাঁর ৪ লাখ ৪৫ হাজার ২২৬ টাকা পাওয়ার কথা ছিল। তবে তিনি প্রথম কিস্তি হিসেবে ৫০ হাজার টাকা জমা দেওয়ার পর মৃত্যুবরণ করেন।
মরহুমের পরিবারের প্রতি গার্ডিয়ানের প্রতিশ্রুতি ও দায়িত্বের অংশ হিসেবে মৃত্যু দাবি বাবদ ৪ লাখ ৪৫ হাজার ২২৬ টাকার চেক পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটিকে সোনাগাজীতে প্রথম মৃত্যু দাবি হস্তান্তরের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ানের সোনাগাজী ইউনিট ম্যানেজার নারায়ণ চন্দ্র মজুমদার, ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রহিম, কোম্পানীগঞ্জের ব্রাঞ্চ ম্যানেজার মুজিবুর রহমান মুজিব, এরিয়া ম্যানেজার তুহিন আলম চৌধুরী, এরিয়া ম্যানেজার ও কোম্পানীগঞ্জ এরিয়া অফিসের ইনচার্জ ইমদাদুল হক শুভ, DRM ইসমাইল হোসেন এবং RBDM, নোয়াখালী রিজনের শিহাব উদ্দিন।
বাংলাধাারা/রবিউল হাসান রবি,
মন্তব্য করুন