ঢাকা    রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। বিশেষ করে ভোর ও রাতে বাড়ছে শীতের অনুভূতি। তবে দিনের বেলায় রোদের তাপে কিছুটা গরম অনুভূত হচ্ছে। ফলে দিন ও রাতের আবহাওয়ায় ভিন্নতা দেখা দিয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ২ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৮ ডিগ্রি। এরপর ৩ নভেম্বর ১৯ দশমিক ৭, ৪ নভেম্বর ১৭ দশমিক ৪, ৫ নভেম্বর ১৯, ৬ নভেম্বর ১৭ দশমিক ৭, ৭ নভেম্বর ১৭ দশমিক ২ এবং আজ ৮ নভেম্বর ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে গত ২৭ ও ২৮ অক্টোবর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৫ দশমিক ৪ ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা বেড়ে ২৯ অক্টোবর ২০ দশমিক ৭ ডিগ্রিতে পৌঁছায়। এতে কয়েকদিন শীতের অনুভূতি কিছুটা কমে গিয়েছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ও সন্ধ্যার পর হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে দিনের বেলায় রোদের কারণে গরম লাগছে। আবহাওয়ার এমন পরিবর্তনে দিনের তুলনায় রাতে শীতের অনুভূতি বেশি থাকছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও ধীরে ধীরে কমতে পারে। ডিসেম্বর মাসে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x