ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

টিসিবির নতুন ডিলার নিয়োগ কার্যক্রমে কোনো বাধা নেই : হাইকোর্ট

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টিসিবির নতুন ডিলার নিয়োগ কার্যক্রমে কোনো বাধা নেই : হাইকোর্ট

নতুন টিসিবি ডিলার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান সংক্রান্ত টিসিবির জারিকৃত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে, টিসিবির নতুন ডিলার নিয়োগ কার্যক্রমে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।বুধবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।আইনজীবীরা জানান, টিসিবি ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫-এর ৬(ঝ) ধারার ৩ নম্বর ক্লজের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ পাবনা অঞ্চলে ৬ আগস্ট ২০২৬ তারিখে নতুন টিসিবি ডিলার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান সংক্রান্ত টিসিবির জারিকৃত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছিলেন।চেম্বার বিচারপতির আজকের আদেশের ফলে, ৬ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে নতুন টিসিবি ডিলার নিয়োগের পরবর্তী কার্যক্রম গ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না।

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

টিসিবির নতুন ডিলার নিয়োগ কার্যক্রমে কোনো বাধা নেই : হাইকোর্ট

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x