প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এআরএফ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সৌজন্য শুভেচ্ছা বিনিময় হয়। যদিও আনুষ্ঠানিক বৈঠক বা কোনো আলোচনার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে, ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আসিয়ান আঞ্চলিক ফোরাম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, কূটনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনার অন্যতম প্রধান বহুপাক্ষিক প্ল্যাটফর্ম।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন