প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ
জেলায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
উদ্বোধনের আগে ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেষ হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
র্যালির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বনায়ন সম্প্রসারণ এবং দেশব্যাপী বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
মেলায় দেশি-বিদেশি ফলজ, বনজ, ওষুধি ও ফুল গাছসহ শোভাবর্ধক বিভিন্ন গাছ বিক্রির জন্য স্টলে সাজিয়ে রেখেছেন বৃক্ষ খামারিরা।
উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন