বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৬:২০ পিএম

অনলাইন সংস্করণ

খুলনায় পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ছবি; সংগৃহিত

পুকুরে গোসলে নেমে ডুবে মারা গেছে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র শাহেদ মাহমুদ। 
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন পুকুরে গোসলে নামলে এ ঘটনা ঘটে। 
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থী শাহেদ মাহমুদের বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী ও মা লাবনী ইউসিবিএল ব্যাংকে কর্মরত। তারা সিএন্ডবি কলোনিতে বসবাস করেন। ঘটনার সময় পিতা আব্দুর রহমান ও বড় ভাই শাকের মাহমুদ (পাবলিক কলেজের ১০ম শ্রেণির ছাত্র) বাসায় ছিলেন।
ওসি অনিমেষ মন্ডল জানান, শিক্ষার্থী শাহেদ মাহমুদ সাঁতার জানতো। সে তার পিতাকে গোসল করবে বলে বাসা থেকে বের হয়। তার পরনে লুঙ্গি ছিল। সে গোসল করার জন্য পুকুরে লাফিয়ে পড়ে আর উঠেনি। পরে তার মরদেহ ভেসে ওঠে। এই ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ না দেয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন