প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:৪৭ এ এম
অনলাইন সংস্করণ
ফেনী সদর উপজেলা কালিদহ ইউনিয়নের যাত্রা সিদ্ধি বলিবাড়িতে পাওনা টাকার জন্য মানসিক চাপের মুখে পড়ে মোহাম্মদ মুনির (৩৫) নামে এক সমিল শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত মুনির দীর্ঘ চার মাস ধরে ওই এলাকার মোঃ হানিফ বাহারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মুনির সিলোনিয়া একটি সমিলে কাজ করতেন এবং তাঁর স্ত্রী মিশন হাসপাতালে কর্মরত রয়েছেন। পরিবার চালানোর তাগিদে নিহতের পরিবার বাসার মালিক হানিফ বাহারের কাছ থেকে ১৫,০০০ টাকা ধার নিয়েছিলেন। ইতোমধ্যে সুদের ২০০০ টাকাও পরিশোধ করা হয়। চলতি মাসে সম্পূর্ণ পাওনা টাকা মিটিয়ে বাসা ছেড়ে দেওয়ার কথাও মালিককে জানানো হয়।
তবে নিহতের স্বজনদের অভিযোগ, পুরো টাকা একবারে পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালা হানিফ বাহার তাঁর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। অতিরিক্ত মানসিক ও সামাজিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের দাবি।ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন,
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন