প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ
ফেনী পৌর হকার্স মার্কেটসহ শহরের বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূল্যে কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজার স্থিতিশীল রাখতে শহরের বিভিন্ন বাজারে ডিম, কাঁচা মরিচ ও সবজি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ এবং ক্রয়-বিক্রয়ের রশিদ যাচাই করা হয়।অভিযানকালে মূল্য তালিকায় প্রদর্শিত দামের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রি করার অপরাধে ‘মেসার্স আবুল খায়ের ট্রেডার্স’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন ও নকল ভারতীয় বাসমতি চাল বিক্রির দায়ে ‘মেসার্স সালাম স্টোর’কে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, নিত্যপণ্যের বাজারে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন করতে দেওয়া হবে না। অনিয়মে জড়িত দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা-অধিকার অধিদপ্তরের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।অভিযানকালে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন