প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:২৫ এ এম
অনলাইন সংস্করণ
ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের প্রতিষ্ঠাবার্ষিকী আগামী অক্টোবর মাসে উদযাপন করা হবে। একই অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের ছেলে-মেয়েদের সংবর্ধনা, সম্মানিত সদস্যদের সংবর্ধনা এবং সাধারণ সভা (এজিএম) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মনিপুরী পাড়ায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের প্রেসিডেন্ট জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি জহির উদ্দিন আলমগীর।
সভায় ক্লাবের স্থায়ী অফিস ক্রয়ের নির্ধারিত কিস্তি নিয়মিতভাবে পরিশোধ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এছাড়া পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (সচিব পদমর্যাদায়) কবির আহমেদকে ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের অনারারি সদস্য হিসেবে মনোনয়নের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
অক্টোবরে অনুষ্ঠেয় প্রতিষ্ঠাবার্ষিকী ও অন্যান্য আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনোয়ারুল আজিম মিলনকে আহ্বায়ক এবং মো. হাশেমকে সদস্যসচিব করে একটি উপকমিটি করা হয়েছে।
সভা শুরুর আগে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল কামরান পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সভা শেষে প্রেসিডেন্ট জসিম উদ্দিন আহমেদ উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান।
মন্তব্য করুন