প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৭:০০ এ এম
অনলাইন সংস্করণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তার এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন রুহুল কবির রিজভী। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি নিয়মিতভাবে বিএনপির পক্ষে গণমাধ্যমে বক্তব্য ও দলীয় অবস্থান তুলে ধরেছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নিতে যাচ্ছেন। তার দলীয় পদে শূন্যতা পূরণে রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল বিএনপি।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন