ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতকালীন বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:২৯ রাত  

ছবি: সংগৃহিত

ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে বাজারের সকল ব্যবসায়ীদের অংশগ্রহণে এক আনন্দঘন শীতকালীন বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করতেই এ আয়োজন করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামনগর বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম শামীম আহমেদ। দোয়ায় দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পাথালিয়া ইউনিয়নের সদস্য (মেম্বার) জনাব ফারুক হোসেন সফিক।

এছাড়া উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি কামরুল হাসান তৌফিক, সাধারণ সম্পাদক হোসাইন তালুকদার, কমিটির সকল সদস্যবৃন্দ এবং বাজার কমিটির সর্বপ্রথম সভাপতি আব্দুল বাতেন। আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বিএনপি নেতা সায়েদুর রহমান পান্নুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ইসলামনগর বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি ব্যবসায়ীদের পারস্পরিক আস্থা ও পারিবারিক বন্ধনের প্রতীক। এ ধরনের আয়োজন ব্যবসায়ী সমাজের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করে।

আলোচনা ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলতাফ হোসেন। শেষে অংশগ্রহণকারী সকল ব্যবসায়ীদের নিয়ে নৈশভোজ পরিবেশনের মধ্য দিয়ে বনভোজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

বাংলাধারা/এসআর