বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

উড্ মাষ্টার ল্যাকার রিলঞ্চ ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

উন্নত মান, উদ্ভাবন ও নতুন সম্ভাবনা নিয়ে উড্ মাষ্টারের নতুন যাত্রা
ঢাকা: কাঠের সৌন্দর্য, স্থায়িত্ব ও উন্নতমানের ফিনিশিংয়ের নতুন মানদণ্ড তৈরির লক্ষ্য নিয়ে সামুদা স্পেক-কেম লিমিটেডের ব্র্যান্ড উড্ মাষ্টার ল্যাকার রিলঞ্চ ২০২৬ সম্প্রতি ঢাকার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ডিলার, খুচরা বিক্রেতা, ব্যবসায়িক অংশীদার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সামুদা স্পেক-কেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাসিম আনোয়ার, প্রধান ব্যবসায়িক কর্মকর্তা বিকাশ কান্তি দাশ, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান এ. কে. এম. মাহমুদুল হাসান, পরিচালনা বিভাগের প্রধান মিজানুর রহমান এবং হিসাব বিভাগের সিনিয়র এজিএম মশিউর রহমানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাগত বক্তব্যে এ. কে. এম. মাহমুদুল হাসান উড্ মাষ্টার ল্যাকার-এর নতুন যাত্রা, বাজার সম্ভাবনা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন। নাসিম আনোয়ার ও বিকাশ কান্তি দাশ উড্ মাষ্টারের ভবিষ্যৎ দিকনির্দেশনা, ব্যবসায়িক সম্প্রসারণ এবং ডিলারদের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।
উড্ মাষ্টার ল্যাকার কাঠের পৃষ্ঠে উন্নতমানের ফিনিশিং, দীর্ঘস্থায়ী সুরক্ষা ও আকর্ষণীয় সৌন্দর্য নিশ্চিত করার লক্ষ্যে তৈরি একটি আধুনিক পণ্য। উন্নত গুণগত মান ও কার্যকারিতার মাধ্যমে নতুনভাবে বাজারে আসা এই পণ্য গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার পাশাপাশি বাজারে ব্র্যান্ডটির অবস্থান আরও শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে উড্ মাষ্টারের ডিলারদের অবদানের স্বীকৃতিও প্রদান করা হয়। তাঁদের আস্থা, প্রতিশ্রুতি ও সহযোগিতাকে ব্র্যান্ডটির সফল যাত্রার অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উড্ মাষ্টার ল্যাকার রিলঞ্চ ২০২৬ কেবল একটি পণ্যের পুনঃউন্মোচন নয়; বরং উদ্ভাবন, নতুন অঙ্গীকার ও ভবিষ্যতের বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন