বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১৬ পিএম

অনলাইন সংস্করণ

যেসব রুটে চলবে নারী যাত্রীদের ‘পিংক বাস’

ছবি; সংগৃহিত

শুধু নারী যাত্রীদের জন্য চালু হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’-এর ১৩টি রুট নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরীতে ১০টি, বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে একটি রুটে চলবে এই বিশেষ বাস সার্ভিস। ঢাকা মহানগরীর রুটগুলোর মধ্যে রয়েছে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, নারায়ণগঞ্জ-ঢাকা, মোহাম্মদপুর-মতিঝিল, আব্দুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর রুট।
১. নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটের বাস কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে। ২. তালতলা-মতিঝিল রুটে খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে বাস।
৩. ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারী, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন রয়েছে।
৪. মিরপুর-১০-মতিঝিল রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে।
৫. মিরপুর-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলবে বাস।
৬. মিরপুর-১২-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেসক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে।
৭. নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চাষাঢ়া, শিবু মার্কেট, স্টেডিয়াম, ঝালকুড়ি, ভূইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।
৮. মোহাম্মদপুর-মতিঝিল রুটে মোহাম্মদপুর, শংকর, ঝিগাতলা, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন ও মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত চলাচল করবে বাস।
৯. আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।
১০. গাজীপুর-বিমানবন্দর রুটে গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আজমপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত বাস চলবে।
বগুড়া জেলার দুটি রুটের মধ্যে রয়েছে শেরপুর-মাটিডালি এবং বনানী-মোকামতলা স্ট্যান্ড।
১১. শেরপুর-মাটিডালি রুটে আরডিএ স্কুল, নয়মাইল মোড়, শাহ উপশহর গেট, বি-ব্লক-মাঝিরা, বনানী, সাতমাথা ও মহিলা কলেজ হয়ে মাটিডালি পর্যন্ত চলবে বাস।
১২. বনানী-মোকামতলা স্ট্যান্ড রুটে বনানী, সাতমাথা, মহিলা কলেজ, মাটিডালি মোড়, টিএমএসএস হাসপাতাল ও মহাস্থান বাজার হয়ে মোকামতলা স্ট্যান্ডে যাবে।
১৩. বন্দরনগরী চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে চলবে পিংক বাস। এই রুটের স্টপেজগুলো হলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট, কাঠগড় ও পতেঙ্গা।
বিআরটিসি সূত্রে জানা গেছে, নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট পর্যায়ক্রমে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন