বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৩২ এ এম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি; সংগৃহিত

চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকায় ট্রাকের চাপায় মোহাম্মদ আক্কাছ উদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আক্কাছ উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভবানীপুর হাদুর পাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আক্কাছ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় প্রশাসন তার মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সোহেল বলেন, আক্কাছ উদ্দিন চট্টগ্রাম নগরে ব্যবসা করতেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন