বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৩০ এ এম

অনলাইন সংস্করণ

মানুষের স্বার্থেই উন্নয়নের কাজ করে যাচ্ছে সরকার : আবদুস সালাম

ছবি; সংগৃহিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকার কথায় নয়, কাজে বিশ্বাস করে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারকে সময় দিতে হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন নন্দীপাড়া এলাকার জিরানী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, গত ১৭ বছর এবং গত ছয় মাসের মধ্যে তারেক রহমানের সরকার যেভাবে মানুষের কাছাকাছি এসে উন্নয়ন করছে, এর আগে এভাবে পাওয়া যায়নি। অল্প সময়ে মানুষের উন্নয়নে যে কাজ হয়েছে, সাত, ১০ বা ১৭ বছরেও এত কাজ হয়নি।
তিনি বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখ বিবেচনা করে বিভিন্ন উন্নয়নকাজের দাবি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এসব কাজ অনুমোদন করে দিয়েছেন বলেও জানান তিনি।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিমন্ত্রী ইতোমধ্যে অনেক কিছু দিয়েছেন। তবে তা যথেষ্ট নয়। এখনো অনেক এলাকায় রাস্তা ও ড্রেনের ঘাটতি রয়েছে। এসব কাজ বাস্তবায়নে আরও বেশি বরাদ্দ প্রয়োজন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জনগণের সঙ্গে থেকে যারা এলাকার উন্নয়নে কাজ করছেন, তাদের সহযোগিতা করতে হবে। 
আবদুস সালাম আরও বলেন, আগামী দিনেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারকে সময় দিতে হবে। বিরোধী দল বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনের কথা বলে উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে। এলাকার মানুষের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি, মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করলে নাগরিক সুযোগ-সুবিধা আরও বাড়বে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন