বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

নেত্রকোণায় ১৬২ কেজি পলিথিন জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

ছবি; সংগৃহিত

জেলার মেছুয়া বাজারে যৌথ অভিযান চালিয়ে ১৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরীর নেতৃত্বে নেত্রকোণা পৌরসভাধীন মেছুয়া বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী প্রবীর সরকারের দোকান থেকে ১৬২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং তাকে ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম প্রসিকিউটর হিসেবে এ মোবাইল কোর্টের দায়িত্ব পালন করেন। 
নেত্রকোণা থানা পুলিশের একটি প্রতিনিধিদল এবং জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে সহযোগিতা প্রদান করেন।
অভিযান চলাকালে বাজারে আগত সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অপকারিতা তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন