প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০১:১৯ পিএম

অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে সিরাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছিলেন।

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নৌকাডুবি, ৪৮ ঘণ্টা পর নিখোঁজের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে সিরাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছিলেন। ঘটনার ৪৮ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে সিরাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছিলেন। ঘটনার ৪৮ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে ৩৫ কিলোমিটার দূরে শ্রীপুর উপজেলার বরমী এলাকার নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া এলাকায় নৌকাডুবিতে তিনি নিখোঁজ হন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নৌকাডুবির এক ঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হয়। টানা দু’দিন উদ্ধার তৎপরতা চালিয়েও নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৩৫ কিলোমিটার দূরে শ্রীপুর উপজেলার বরমি এলাকার স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখেন। পরে নিহতের স্বজনরা লাশটি শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৭টার দিকে ছেলে শাকিলকে সাথে নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে ওপারে ঘাস কাটতে গিয়েছিলেন সিরাজ উদ্দিন। ঘাস কাটা শেষে বাবা ও ছেলে দু’টি আলাদা ডিঙি নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। ওই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং তীব্র বাতাসের কারণে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। কিছুদূর যাওয়ার পরই বাতাসের তোড়ে সিরাজের নৌকাটি ডুবে যায়। পাশে থাকা নৌকা থেকে ছেলে শাকিল দ্রুত এগিয়ে এলেও তীব্র স্রোতের কারণে বাবাকে টেনে তুলতে পারেননি। মুহূর্তের মধ্যেই সিরাজ নদীতে তলিয়ে যান।

বাংলা ধারা 

মন্তব্য করুন