প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৭:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামে ঘর থেকে শাহানারা বেগম (৩৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সাতক্ষীরায় ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামে ঘর থেকে শাহানারা বেগম (৩৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামে ঘর থেকে শাহানারা বেগম (৩৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে শাহানারার স্বামী হৃদরোগে মারা যান। এরপর জীবিকার জন্য তিনি বিদেশে যান।

সম্প্রতি দেশে ফেরেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবার কিছু জানাতে পারেনি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

মন্তব্য করুন