ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

কক্সবাজারে ঝাউগাছ কাটার অভিযোগ, যা বলল পর্যটন কর্পোরেশন

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজারে ঝাউগাছ কাটার অভিযোগ, যা বলল পর্যটন কর্পোরেশন

কক্সবাজারে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজন ঘিরে ঝাউগাছ কাটার অভিযোগ উঠেছে। তবে কার্নিভালের জন্য কোনো ঝাউগাছ কাটা হয়নি বলে দাবি করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। সংস্থাটির দাবি, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে গাছ কাটার ছবি ও তথ্য বিকৃত করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেও গাছের ছবি বিকৃত করা হচ্ছে।সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটনশিল্পের বিকাশ, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে ও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের সহযোগিতায় এ আয়োজন করা হচ্ছে। আগামী ২২ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’।হোটেল শৈবাল প্রাঙ্গণ ও এর আশপাশের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। তবে কার্নিভালের অবকাঠামো নির্মাণে ঝাউগাছ কাটা হচ্ছে—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে পর্যটন কর্পোরেশন।পর্যটন কর্পোরেশনের দাবি, কার্নিভালের ১৫ থেকে ১৬টি বিশেষ জোন সাজানোর ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। হোটেল শৈবালের নিজস্ব কম্পাউন্ড কিংবা বনাঞ্চলের কোনো ক্ষতি করা হয়নি। কার্নিভাল আয়োজনের জন্য কোনো ঝাউগাছও কাটা হয়নি।বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলের সুবিধার্থে এয়ার ফানেল রুটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বন বিভাগের সঙ্গে সমন্বয় করে ঝাউগাছের কেবল ওপরের অংশ ছেঁটে দিয়েছে। ছাঁটাই করা অংশ বন বিভাগ সংরক্ষণ করে ঝাউবনে স্তূপাকারে রেখে দিয়েছে। অথচ এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল এআই ব্যবহার করে গাছের ছবি বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে।এছাড়া বিভিন্ন প্রতিবেদনে যেসব কাটা গাছের গুঁড়ির ছবি দেখানো হচ্ছে, সেগুলো অনেক পুরোনো বলে দাবি করেছে সংস্থাটি। এসব গাছের সঙ্গে কার্নিভালের প্রস্তুতির কোনো সম্পর্ক নেই। গত বর্ষা মৌসুমে জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড় হামুনের কারণে ক্ষতিগ্রস্ত ও প্রাকৃতিকভাবে উপড়ে পড়া গাছের অংশবিশেষকে এআইয়ের মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করে কার্নিভালের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।আয়োজনের বৈধতা ও স্বচ্ছতার বিষয়ে পর্যটন কর্পোরেশন জানিয়েছে, পর্যটন কর্পোরেশন আদেশ, ১৯৭২-এর বিধান এবং যথাযথ নিয়মকানুন মেনেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোটেল শৈবাল প্রাঙ্গণে কার্নিভালের আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। গত ১৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কক্সবাজারের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল গুজব ছড়িয়ে এ আয়োজনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।এ অবস্থায় অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকদের সরেজমিনে কার্নিভাল প্রাঙ্গণ পরিদর্শন করে প্রকৃত সত্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। সংস্থাটি বলেছে, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ন রেখেই এ উৎসব সফল করতে তারা বদ্ধপরিকর।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কক্সবাজারে ঝাউগাছ কাটার অভিযোগ, যা বলল পর্যটন কর্পোরেশন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x