প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:০৭ পিএম

অনলাইন সংস্করণ

সভাপতি মাসুদ বিল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত

বিএমইউজে ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জাফর ইমাম রতন : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে ফেনী ট্রাংক রোডস্থ নাহার চৌধুরী চাইনিজ রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোঃ মাসুদ বিল্লাহ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান ও মোঃ গাজিউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু ও মোঃ আতিকুর রহমান রোজেন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার, কোষাধ্যক্ষ মিজানুর রহমান পলাশ, সহ-কোষাধ্যক্ষ মহি উদ্দিন মিয়াজী সেজু, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম তোতা এবং সহ-দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক পদে আরাফাত হোসেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ মোয়াজ্জেম হোসেন মিলন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ শেখ কামাল, মোঃ ওবায়দুল হক, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, আফতাব হোসেন মমিন ভূঁঞা ও আলাউদ্দিন সবুজ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আমির হোসেন তানভীর, জিয়া উদ্দিন, কামাল উদ্দিন, জাফর ইমাম রতন এবং জহিরুল ইসলাম খাঁন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শেখ কামাল (প্রধান নির্বাচন কমিশনার), কামাল উদ্দিন ভূঁইয়া (নির্বাচন কমিশনার) এবং আফতাব মমিন ভূঁঞা (নির্বাচন কমিশনার)।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন