প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:১৭ এ এম

অনলাইন সংস্করণ

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ডেক থেকে দ্বিতীয় দফায় গত ১৯ দিনে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।

শাহজালাল মাজারে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা, সঙ্গে রহস্যময় চিরকুট

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ডেক থেকে দ্বিতীয় দফায় গত ১৯ দিনে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।

আরও পড়ুন

নগদ অর্থ ও অলংকারের বাইরে এবার ভক্তদের ফেলে যাওয়া নানা আর্তি ও অভিযোগের চিঠিও কর্মকর্তাদের নজরে এসেছে।  

টাকা গণনার সময় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাজার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২২ জুন তৎকালীন জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবার মাজারের ডেক খোলা হলে মাত্র ৪ দিনে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল। প্রথমবার বড় নোটের আধিক্য থাকলেও এবারের ১৯ দিনের সংগ্রহের উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল ১০ ও ৫০ টাকার ছোট নোট। 

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত ২৬ জুন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে ১১ সদস্যের এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয় এবং দানের অর্থ সোনালী ব্যাংকে মাজারের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা রাখা হবে।

মন্তব্য করুন