প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:০৫ এ এম
অনলাইন সংস্করণ
রিয়ন সরদার : পাকিস্তানে ১২-১৩ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নারী বিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ইসলামাবাদে পৌঁছেছেন।
এসময় পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: ইকবাল হোসেন খান ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান । প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব ড. মো: মাহমুদুল হক রয়েছেন।
মন্ত্রী ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। তিনি উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং হাইকমিশন চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।
মন্তব্য করুন