প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগির চাকা হঠাৎ লাইনচ্যুত হয়।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে এবং ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন