ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বিইউজেইউ’র আত্মপ্রকাশ: সভাপতি কামাল, মহাসচিব কলি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ০১, ২০২৬, ০৩:০০ দুপুর  

ফাইল ছবি

দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিক পেশার মর্যাদা রক্ষার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ইউনিয়ন (বিইউজেইউ)। তরুণ ও উদ্যমী গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি গণমাধ্যমে পেশাগত ঐক্য ও নৈতিকতার নতুন বার্তা দিতে চায়।

বুধবার (৩১ ডিসেম্বর) অনলাইন মাধ্যমে আয়োজিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরটিভি’র মো. কামাল হোসেন এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন শেয়ার বিজ’র নুরুন্নাহার চৌধুরী কলি। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুগের চিন্তা’র আরাফাত হোসেন।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা জার্নাল’র রুবাইয়াত রিক্তা ও আরটিএনএন নিউজ’র মাহফুজ উদ্দিন খান।

সহকারী মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমস’র মো. মুজাহিদুল ইসলাম নাঈম, সময়ের আলো’র মো. আজাদ হোসেন ফারুক এবং দেশ রূপান্তর’র শরিফুল বারী টুটুল।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নয়া দিগন্ত’র হোসাইন নুর। দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠ’র মোহাম্মদ আনোয়ার হোসেন এবং প্রচার সম্পাদক হয়েছেন সোনালী নিউজ’র মো. সাইমুন আনাম সাজিদ।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জার্নাল’র ওমর ফারুক, ব্রেকিং নিউজ’র সালেকুজ্জামান রাজিব, বাংলাবাজার পত্রিকা’র খালিদ আহমেদ ও বাংলাভিশন’র জুয়েল রানা জনি।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় বিইউজেইউ সক্রিয় ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও অধিকার আদায়ে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।


বাংলাধারা/এসআর