বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৩:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হন।

প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সরকারি সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা।

তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, প্রযুক্তি, শিল্পায়ন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় দুই দেশের শীর্ষ নেতারা পারস্পরিক আস্থা ও কৌশলগত সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি উভয় দেশ ভবিষ্যতে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

সফরটি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন