ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা। রোববার (১৫ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শত-শত আইনজীবী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, দেশে কোনো ধরনের অপকর্ম আপনারা করার চেষ্টা করবেন না। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীসহ সারা দেশের আইনজীবীরা আপনাদের সকল অপকর্ম বন্ধ করার জন্য সজাগ রয়েছি। আমরা বিগত ১৭ বছর রাজপথে ছিলাম। আগামীতেও রাজপথে থাকব। সকল অপকর্ম আমরা কঠিন হাতে দমন করতে প্রস্তুত। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, বন্ধুগণ, আপনারা সবাই সতর্ক থাকবেন। সারা দেশে আইনজীবী ফোরাম সতর্ক থাকবে এবং যারাই সন্ত্রাস ও নৈরাজ্য তথা আইনের বাইরে কাজ করবে, তাদেরকে কঠিন হাতে দমন করা হবে।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x