ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

দেশসেরা সমবায়ী হলেন চাঁদপুরের জসিম উদ্দিনঃ মিজান লিটন।

৫৫তম জাতীয় সমবায় দিবসে দেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে চাঁদপুরের কৃতি সন্তান চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির সভাপতি জসিম উদ্দিন জাতীয় সমবায় পুরস্কার- ২০২৫ অর্জন করেছেন।( ৮ নবেম্বর)

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে এ পদক গ্রহণ করেন। শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে তাকে সম্মাননা স্মারক, চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। জসিম উদ্দিন এর আগেও ২০০৮ সালে শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সমবায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে বেকার যুবকদের কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি, দারিদ্র্য বিমোচন এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে বক্তব্য দেন-ওই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম সেলিম রেজা হাবিব, মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি আবদুস সালাম।

বিষয় : সংবাদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

দেশসেরা সমবায়ী হলেন চাঁদপুরের জসিম উদ্দিনঃ মিজান লিটন।

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x