ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

পরশুরামে অনুষ্ঠিত পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা

সহনশীলতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর পরশুরামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) কার্যক্রম পর্যালোচনা এবং স্থায়িত্ববিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ নভেম্বর (রবিবার) পরশুরাম ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।পিএফজির পরশুরাম উপজেলা অ্যাম্বাসেডর মাওলানা জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে  ও কো অর্ডিনেটর এম এ হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল, পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, দ্য হাঙ্গার প্রজেক্টের রিজিওনাল কো-অর্ডিনেটর সৈয়দ মোহাম্মদ নাসির, এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ, শ্রীশ্রী মা মাতঙ্গী দেবী মন্দির কমিটির উপদেষ্টা স্বপন সাহা, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. ইউসুফ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চৌধুরী কমল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল করিম জনি, ওয়াইপিএজির সদস্য মুনতাসির রহমান, ক্লাবের সভাপতি সবির আহমেদ ফোরকান, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ জয়নুল আবেদিন, মোঃ ইব্রাহীম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি এনামুল কাউসার ও নারী উদ্যোক্তা চুমকি কর্মকার,পরশুরাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মৃদুল,কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।সভায় পিএফজি ও ওয়াইপিএজির চলমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংগঠন দুটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের পাশাপাশি তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আলোচনার মাধ্যমে সামাজিক বিরোধ নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে।তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে হবে।সভায় অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পিএফজি ও ওয়াইপিএজির কার্যক্রম আরও গতিশীল এবং টেকসই করার প্রত্যয় ব্যক্ত করেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পরশুরামে অনুষ্ঠিত পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x