ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেনী-১ আসন: প্রচারণা ও জনগণের ভাবনা
প্রকাশিত: ফেব্রুয়ারি ০৯, ২০২৬, ০৭:২২ বিকাল
নাজিম উদ্দিন, ফেনী থেকে: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনে রাজনৈতিক অঙ্গন এখন বেশ সরব। গ্রাম থেকে শহর সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু একটাই কে হচ্ছেন জনগণের প্রকৃত প্রতিনিধি? প্রচারণা, ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন। প্রার্থীদের ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা বিএনপি, ধানের শীষ মুন্সী রফিকুল আলম মজনু, জামায়াত, দাঁড়িপাল্লা জোট এস এম কামাল উদ্দিন, স্বতন্ত্র,বটগাছ মার্কা আনেয়ার উল্যাহ ভুইয়া, স্বতন্ত্র, হাতপাখা মার্কা কাজী গোলাম কিবরিয়া, স্বতন্ত্র, হারিকেন মার্কাঃ মাহবুব মোর্শেদ মজুমদার স্বতন্ত্র, লাঙ্গল মার্কা মোতাহের হোসেন চৌধুরী, স্বতন্ত্র, ডাব মার্কা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ভোটার পরিসংখ্যান এই আসনে মোট ভোটার সংখ্যাঃ ৩,৭৪,৪৩২ জন। এর মধ্য পুরুষ ভোটারঃ ১,৮৮,৭৩৩ জন নারী ভোটারঃ ১,৮৫,৬৯৬ জন হিজড়া ভোটারঃ ৩ জন, মোট ভোটকেন্দ্র ১২১টি, এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট নারী ভোটারের অংশগ্রহণ প্রায় সমান, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রচারণার চিত্র প্রচারণায় বড় দলগুলোর প্রার্থীরা সাংগঠনিক শক্তি ও দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতিকে সামনে আনছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা স্থানীয় উন্নয়ন, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং ‘পরিচ্ছন্ন রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। দেয়াল লিখন, পোস্টার, মাইকিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চোখে পড়ার মতো। জনমত ও অবস্থান স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপ করে যে চিত্র পাওয়া যাচ্ছে, তাতে স্পষ্ট কোনো একটি মার্কা বা প্রার্থীকে এককভাবে এগিয়ে বলা কঠিন। তবে জনমতের কয়েকটি প্রবণতা লক্ষণীয় , বিএনপি জোটের প্রার্থী সাংগঠনিক সমর্থন ও বিরোধী রাজনীতির ধারাবাহিকতার কারণে একটি শক্ত অবস্থানে রয়েছেন বলে অনেকের ধারণা।জামায়াত জোটের প্রার্থী ধর্মীয় মূল্যবোধ ও শৃঙ্খলার প্রশ্নে নির্দিষ্ট একটি ভোটব্যাংকে প্রভাব রাখছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে পরিচিত মুখ হওয়ায় ব্যক্তিগত জনপ্রিয়তা পাচ্ছেন, বিশেষ করে গ্রামাঞ্চলে। ভোটাররা কেমন প্রার্থী চানঃ ভোটারদের বক্তব্যে কয়েকটি বিষয় বারবার উঠে আসছে। সৎ ও স্বচ্ছ নেতৃত্ব দুর্নীতিমুক্ত ভাবমূর্তি এখন বড় চাহিদা। স্থানীয় উন্নয়নঃ রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান। সহজলভ্যতা নির্বাচনের পরও যিনি জনগণের পাশে থাকবেন। শান্তিপূর্ণ রাজনীতিঃ সহিংসতা ও বিভাজনের রাজনীতির বাইরে থাকার প্রত্যাশা। চাদাবাজি, মাদক ব্যবসা, চুরি, ডাকাতি ও দখলদারিত্বঃ সব নাগরিকই এর অবসান এবং এর থেকে মুক্তি চান।
