এলপি গ্যাসের দাম জানুয়ারিতে ৫৩ টাকা বৃদ্ধি, নতুন মূল্য ১৩০৬ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারী ০৪, ২০২৬, ০৫:২৯ বিকাল
ফাইল ছবি
জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC)। রোববার (৪ জানুয়ারি) ঘোষণা করা নতুন মূল্যে, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম আগের ১,২৫৩ টাকাকে ৫৩ টাকা বৃদ্ধি করে ১,৩০৬ টাকা করা হয়েছে। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
একইসাথে, অটোগ্যাসের দামও সামান্য বৃদ্ধি পেয়েছে। আগের ৫৭ টাকা ৩২ পয়সার পরিবর্তে, নতুন দাম ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ২ টাকা ৪৮ পয়সা বেশি।
এর আগে ডিসেম্বর মাসে এলপি গ্যাসের দাম ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে ১,২৫৩ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
বাংলাধারা/এসআর
