ঝিনাইগাতীর ইউএনওকে ওএসডি
প্রকাশিত: জানুয়ারী ২৯, ২০২৬, ০৬:৫৯ বিকাল
ছবি: সংগৃহিত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে ঝিনাইগাতী উপজেলার ইউএনও মো. আশরাফুল আলম রাসেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবার ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। এই ঘটনার প্রেক্ষাপটেই সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাধারা/এসআর
