ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি : শামীম

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি : শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা ও অধিকার সমান থাকবে। কোনো ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চায় বিএনপি।শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস বাটাপাহাড় সার্বজনীন শালবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মাহবুবের রহমান শামীম বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এটাই হওয়া উচিত আমাদের মূলনীতি। প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষকে নিয়ে কাজ করতে চান। সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে চান তিনি। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বিএনপির এই সম্প্রীতি ও বন্ধন অটুট থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা।বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে আন্তরিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, দূর থেকে এসেও আমি ধর্মীয় এ আয়োজনে অংশ নিয়েছি। কারণ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। কাতালগঞ্জের একটি অনুষ্ঠানে বক্তব্যে মুগ্ধ হয়ে আয়োজকেরা পরবর্তী পূর্ণিমার অনুষ্ঠানেও আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এসব আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি আরও দৃঢ় হয়। চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। শুধু চট্টগ্রামে নয়, দেশের বিভিন্ন এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন। বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা পরিষদের প্রশাসক বলেন, দেশে গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। এই সরকারকে অস্থিতিশীল করতে পরাজিত একটি গোষ্ঠী বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। ধর্মীয় উৎসবগুলো যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সাম্প্রতিক সময়ে দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সব সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে মাহবুবের রহমান শামীম বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা হয়। বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতা করতে চাই। দুর্গাপূজা উপলক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ লাখ টাকার উপহারসামগ্রী দেওয়া হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর একসঙ্গে পূরণ করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করব। বিশেষ করে বিহারের শৌচাগার নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ভদন্ত বিপুলানন্দ মহাথের। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দীন, সুখবিলাস উচ্চবিদ্যালয়ের সভাপতি জহির উদ্দীন বাবর, পদুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমান উল্লাহ আমান, বিদর্শনাচার্য নন্দবংশ মহাথের, অধ্যাপক ড. মুহাম্মদ ফজলুল করিম, সংঘবোধি মহাথের, আলোকপঞা থের, রাঙ্গুনিয়া উপজেলা প্রতারণা ও কঠিন চীবর দান উদ্যাপন পরিষদের সভাপতি বাবলু বড়ুয়া ও সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়া উত্তমসহ বিভিন্ন পর্যায়ের বৌদ্ধ ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি : শামীম

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x