ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

রোজা রেখেও কাজ করি, গীবত বড় পাপ : বুবলী

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:২১ দুপুর  

ছবি: সংগৃহিত

ধর্মীয় চর্চা ও সামাজিক নৈতিকতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি এক পডকাস্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, একজন মুসলিম হিসেবে নামাজ পড়া ও রোজা রাখা তার ব্যক্তিগত বিশ্বাসের অংশ এবং রোজা রেখেও তিনি নিয়মিত কাজ করেন।

বুবলী জানান, অনেকেই প্রশ্ন তোলেন, চলচ্চিত্রের নায়িকা হয়ে কেন তিনি ধর্ম নিয়ে কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি তার এবং আল্লাহর মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক; নিজেকে তিনি কখনোই শতভাগ ধর্মপরায়ণ দাবি করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, যারা নিজেদের বেশি ধর্মভীরু মনে করেন, তারা কেন অন্যের সমালোচনা বা গীবত করেন, যা ইসলামে নিষিদ্ধ। তার মতে, চলচ্চিত্র জগতকে প্রশ্নবিদ্ধ করার আগে প্রত্যেকেরই আত্মসমালোচনা করা উচিত।

গীবত প্রসঙ্গে তিনি বলেন, ইসলামে পরনিন্দাকে গুরুতর পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এটি রূপক অর্থে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে।

বুবলীর এই বক্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বাংলাধারা/এসআর