ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

৯ কোটি টাকার চেক বাউন্স মামলা: অন্তর্বর্তী জামিন পেলেন রাজপাল যাদব

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:২৮ বিকাল  

ছবি: সংগৃহিত

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। সোমবার  (১৬ ফেব্রুয়ারি) দিল্লি হাইকোর্ট শুনানি শেষে শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন।

আদালত নির্দেশ দেন, বিকেল ৩টার মধ্যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ টাকা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়ার পর জামিন কার্যকর হয়।

এর আগে মামলায় দোষী সাব্যস্ত হয়ে আত্মসমর্পণের পর থেকে তিনি দিল্লির তিহার জেল এ বন্দি ছিলেন। আইনি লড়াইয়ে তাকে সহায়তা করেছেন বলিউডের কয়েকজন তারকা, যাদের মধ্যে রয়েছেন সলমন খান, অজয় দেবগন, সোনু সুদ, বরুণ ধাওয়ান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, মিকা সিং ও অনুপ জালোটা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে জামিন পাওয়ার পর সলমন খানকে ধন্যবাদ জানাতে দেখা গেলেও যাচাইয়ে জানা গেছে, সেটি বর্তমান সময়ের নয়; ২০১৮ সালের পুরনো ভিডিও।

আইনজীবীদের মতে, এটি অন্তর্বর্তী জামিন হওয়ায় মামলার বিচার প্রক্রিয়া চলমান থাকবে এবং আদালতের শর্ত মানতে হবে অভিনেতাকে।

বাংলাধারা/এসআর