ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

এক লাফে ২১২ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৪৪ বিকাল  

ছবি: সংগৃহিত

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো এলপিজির দাম। নতুন নির্ধারণ অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় দাঁড়িয়েছে, অর্থাৎ এক ধাক্কায় ২১২ টাকা বৃদ্ধি পেয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য সেদিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

শুধু এলপিজিই নয়, বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা চলতি মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরপরই এলপিজির এই মূল্যবৃদ্ধি এল, যা ভোক্তাদের ওপর নতুন করে চাপ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্র বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতির প্রভাবই মূলত দেশের বাজারে এ ধরনের সমন্বয়ের কারণ। তবে টানা মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, এমন আশঙ্কাও দেখা দিয়েছে।

বাংলাধারা/এসআর