ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

আবারও দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন দীপিকা 

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:২০ দুপুর  

ছবি: সংগৃহিত

বলিউডে আবারও খুশির হাওয়া। জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক যৌথ পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নেন তারা।

ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে তাদের প্রথম সন্তান দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা যায়, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে। অনেকেই আনন্দ প্রকাশ করে লিখেছেন, তাদের পরিবারে নতুন অতিথি আসার অপেক্ষায় আছেন তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা-রণবীর দম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান দুয়া।

এই তারকা জুটির সম্পর্কের শুরু ২০১৩ সালে গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা সিনেমার শুটিং সেটে। এরপর কয়েক বছর প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জমকালো আয়োজনে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা।

ব্যক্তিগত জীবনের সুখবরের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও দুজনই সমান ব্যস্ত সময় পার করছেন। তবে এর মাঝেই নতুন অতিথিকে ঘিরে তাদের পরিবারে এখন উৎসবের আমেজ।

বাংলাধারা/এসআর