ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমালা হ্যারিস
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:১০ দুপুর
ছবি: সংগৃহিত
ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। তার অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে এই যুদ্ধে জড়িয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কমালা হ্যারিস বলেন, “ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন, যেখানে তাকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু। এটি এমন এক সংঘাত, যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না এবং এতে মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।”
তার এই মন্তব্যে এখনো সরাসরি প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প। তবে সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ একটি পোস্টে ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তিনি।
সেই পোস্টে ট্রাম্প ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘বিশ্বস্ত মিত্র’ হিসেবে উল্লেখ করে বলেন, “মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা জানে কীভাবে জিততে হয়। তারা সাহসী, নির্ভীক ও বিশ্বস্ত।” তিনি আরও দাবি করেন, কঠিন সময়ে অন্যরা পিছিয়ে গেলেও ইসরায়েল লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখিয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই পাল্টাপাল্টি অবস্থান নতুন করে রাজনৈতিক বিতর্ককে উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাধারা/এসআর
