ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২৭টিতে সাধারণ ছুটি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২৭টিতে সাধারণ ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈরে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া এসব এলাকার ২৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে সরেজমিনে কারখানাগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে। সোমবার সকাল থেকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎসহ আশপাশের বেশির ভাগ কারখানার ফটকে বন্ধের নোটিশ ঝুলতে দেখা যায়। সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা এসব নোটিশ দেখতে পান।এদিকে, সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধমুক্ত থাকলেও কোনাবাড়ী এলাকার ২টি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।তিনি বলেন, শ্রমিক আন্দোলনের কারণে ১৭টি কারখানায় শ্রম আইন ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ২৭টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কারখানাগুলোতে উৎপাদন শুরু হতে পারে।তিনি আরও বলেন, আজ এখনো পর্যন্ত অন্য কোথাও আন্দোলন বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী বিসিক এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২৭টিতে সাধারণ ছুটি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x