ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় গণপিটুনিতে যুবক নিহত

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মেহেদী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য সুরুজামান (৩৫)। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সন্ধ্যার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। এ সময় সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত হিসেবে পরিচিত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেন।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম গণপিটুনিতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছিএ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x