গরমে প্রশান্তির ছোঁয়া: সহজেই বানান তরমুজ-সাবুদানার ঠান্ডা ডেজার্ট
প্রকাশিত: এপ্রিল ০৪, ২০২৬, ০৯:৩৭ রাত
ছবি: সংগৃহিত
গরমের দিনে একটুখানি স্বস্তি খুঁজতে ঠান্ডা, হালকা ও সুস্বাদু ডেজার্টের বিকল্প নেই। আর এই সময়ের সবচেয়ে সহজলভ্য ফল তরমুজ দিয়ে তৈরি করা যায় দারুণ মজার এক ডেজার্ট-তরমুজ-সাবুদানা মিক্স। স্বাদে যেমন অনন্য, তেমনি তৈরিতেও ঝামেলা নেই।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ঘরেই তৈরি করবেন এই রিফ্রেশিং ডেজার্ট-
যা যা লাগবে
কিউব করে কাটা তরমুজ - ১ কাপ
সেদ্ধ সাবুদানা - ½ কাপ
দুধ - আধা লিটার
জেলি (কিউব করা) - ১ কাপ
রুহ আফজা - ৩ টেবিল চামচ
কনডেন্সড মিল্ক - স্বাদমতো
বাদাম কুচি - সাজানোর জন্য
প্রস্তুত প্রণালী
প্রথমে সাবুদানা ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে দুধ জ্বাল দিয়ে তাতে কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন এবং ঠান্ডা হতে দিন।
এবার একটি বড় পাত্রে ঠান্ডা দুধের সঙ্গে সাবুদানা, জেলি ও রুহ আফজা মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে শেষে যোগ করুন তরমুজের টুকরো।
এরপর মিশ্রণটি ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করুন। পরিবেশনের আগে উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দিন।
পরিবেশন টিপস
ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই মিলবে আসল স্বাদ। চাইলে সামান্য বরফ কুচি বা পুদিনা পাতা দিয়েও সাজাতে পারেন।
এই গরমে পরিবারের সবাইকে চমকে দিতে আজই তৈরি করে ফেলুন এই সহজ ও স্বাস্থ্যকর ডেজার্ট।
বাংলাধারা/এসআর
