ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ঈদের পর দেশে ফিরতে পারেন বিসিবি সভাপতি বুলবুল

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৩১ রাত  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেটে আন্তর্জাতিক সূচি আপাতত ফাঁকা থাকায় গত ১৬ ফেব্রুয়ারি পারিবারিক ছুটি কাটাতে দেশের বাইরে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অবস্থান করছেন।

তিনি কবে দেশে ফিরবেন এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ঈদের পরই তার ফেরার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ জানান, বিসিবি সভাপতির পদত্যাগ নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। যতটুকু জানি, তিনি ঈদের পর দেশে ফিরবেন।”

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হলেও ক্রিকেট নিয়ে আলাদা কোনো আলোচনা হয়নি। প্রতিমন্ত্রী মূলত ফেডারেশনগুলোর কার্যক্রম, গত এক বছরের অগ্রগতি ও বেতন কাঠামো বিষয়ে একটি সার্বিক নির্দেশনা দিয়েছেন।

বাংলাধারা/এসআর