ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

অন্তর্বর্তী সময়ে হামের টিকা আমদানি হয়নি: প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৭:৫৯ বিকাল  

ছবি: সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের সময় দেশে শিশুদের জন্য হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকারের সময় একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কার্যক্রমে ঘাটতি তৈরি হয়েছিল। তার ভাষায়, সেই সময়ে হামের টিকা আমদানির উদ্যোগ নেওয়া হয়নি, যা পরবর্তীতে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার কথাও উল্লেখ করেন তিনি। জানান, ইউনিসেফের সহযোগিতায় দ্রুত হামের টিকা দেশে আনা সম্ভব হয়েছে। এর ফলে প্রায় দুই কোটি শিশুকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

টিকা কার্যক্রমের পাশাপাশি রোগ শনাক্তকরণ নিয়েও কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের কিছুটা সংকট রয়েছে, তবে সরকার তা কাটিয়ে উঠতে কাজ করছে। ইতোমধ্যে বেশ কিছু কিট দেশে এসেছে এবং আরও কিছু কাস্টমস প্রক্রিয়ায় রয়েছে।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুতই টিকাদান ও পরীক্ষার কার্যক্রম জোরদার করা সম্ভব হবে এবং হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা যাবে।

বাংলাধারা/এসআর