ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৪:১০ দুপুর  

ছবি: সংগৃহিত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে তাকে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সেদিনই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনি এলাকায় এক মিছিল চলাকালে ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম গুরুতর আহত হন। অভিযোগ অনুযায়ী, সেদিন গুলিবিদ্ধ হয়ে তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন আহত আশরাফুল। আদালতের আজকের আদেশের মাধ্যমে মামলাটিতে নতুন অগ্রগতি এসেছে বলে জানা গেছে।

বাংলাধারা/এসআর