শাকিবের জন্মদিনে বুবলীর শুভেচ্ছা
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৮:০৮ রাত
ছবি: সংগৃহিত
ঢালিউডের মেগাস্টার শাকিব খানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় ভাসছেন তিনি। সেই শুভেচ্ছার তালিকায় যুক্ত হয়েছেন তার সন্তানের মা, চিত্রনায়িকা শবনম বুবলীও।
শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে শাকিব খানের একটি ছবি প্রকাশ করেন বুবলী। সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, “শুভ জন্মদিন”, তবে এই ছোট্ট শুভেচ্ছাতেই ধরা পড়েছে সম্পর্কের এক উষ্ণ ইঙ্গিত।
এদিকে, বুবলীকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন। শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও ভক্তদের মধ্যে কৌতূহলের কমতি নেই।
সম্প্রতি এক পডকাস্টে শাকিব খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন বুবলী। তিনি জানান, তাদের সম্পর্কে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বা অভিমান তৈরি হলেও তা সময়ের সঙ্গে মিটে যায়। বিচ্ছেদ প্রসঙ্গে স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের কখনো ডিভোর্স হয়নি”, যা নিয়ে দীর্ঘদিনের জল্পনারও অবসান ঘটান তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে জন্মগ্রহণ করে তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর।
সব মিলিয়ে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনার মাঝেও শাকিবের জন্মদিনে বুবলীর এই শুভেচ্ছা যেন ইঙ্গিত দিচ্ছে, দুজনের সম্পর্কের সমীকরণে এখনও ইতিবাচকতার জায়গা রয়েছে।
বাংলাধারা/এসআর
